রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

ইরানি হামলায় বিশ্বের দুই বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ক্ষতিগ্রস্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় দফায় দফায় বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে, যার পেছনে ইরানকে দায়ী করা হচ্ছে। এতে অঞ্চলটির অর্থনীতি ও জনজীবন চরম ঝুঁকির মুখে পড়েছে।

সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। রাজধানী আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম’ (ইজিএ) জানিয়েছে, তাদের প্রধান কারখানায় ভয়াবহ হামলা হয়েছে। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন।

একই সময়ে বাহরাইনের ‘অ্যালুমিনিয়াম বাহরাইন’ কারখানাও হামলার শিকার হয়েছে। এটিও বিশ্বের অন্যতম বড় অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান। সেখানেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

কুয়েতেও বড় ধরনের হামলা হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা লক্ষ্য করে চালানো এ হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD