সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না ফাইনালের ২৪ ঘণ্টা আগে দুই ক্লাবকে তলব বাফুফের ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের ‘কোনো দৃশ্যমান ছাড় নেই’ বুলডোজার অভিযানের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ আগামী সপ্তাহে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল! ইরানের শর্তের জবাবে বিপরীত পাঁচটি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র শিশু খাদিজার সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক কুরবানির পশু পর্যাপ্ত আছে, ভারত থেকে গরু আসতে দেয়া হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
ইরানি গণমাধ্যম

ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের ‘কোনো দৃশ্যমান ছাড় নেই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের ‘কোনো দৃশ্যমান ছাড় নেই’

যুদ্ধ অবসানে আলোচনার লক্ষ্যে ইরানের প্রস্তাবিত কর্মপরিকল্পনার জবাবে যুক্তরাষ্ট্র কোনো ধরনের দৃশ্যমান ছাড় দেয়নি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

রোববার ফার্স বার্তা সংস্থার বরাতে তেহরান থেকে এএফপি জানায়, ওয়াশিংটন উল্টো পাঁচ দফা শর্ত সম্বলিত এক প্রস্তাব দিয়েছে।

এর মধ্যে অন্যতম প্রধান শর্ত হলো, ইরানকে কেবল একটি পারমাণবিক স্থাপনা সচল রাখতে হবে এবং তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সমস্ত মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে।

ফার্সের প্রতিবেদন অনুযায়ী, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদের ন্যূনতম ২৫ শতাংশ মুক্ত করতেও রাজি হয়নি যুক্তরাষ্ট্র। একই সঙ্গে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইরানের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তার কোনো ক্ষতিপূরণ দিতেও সাফ অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধের বিষয়টিকে আলোচনার আনুষ্ঠানিক সূচনার প্রধান শর্ত হিসেবে জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে মেহর বার্তা সংস্থা বলেছে, কোনো দৃশ্যমান ছাড় না দিয়েই যুক্তরাষ্ট্র এমন কিছু আদায় করতে চাইছে, যা তারা যুদ্ধে অর্জন করতে ব্যর্থ হয়েছে। এতে আলোচনা অচলাবস্থার দিকে যাবে।

নিজেদের প্রস্তাবে ইরান সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এর মধ্যে লেবাননে ইসরাইলের অভিযান বন্ধের দাবিও রয়েছে। পাশাপাশি ১৩ এপ্রিল থেকে কার্যকর থাকা ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের কথাও বলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD