সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাইনালের ২৪ ঘণ্টা আগে দুই ক্লাবকে তলব বাফুফের ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের ‘কোনো দৃশ্যমান ছাড় নেই’ বুলডোজার অভিযানের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ আগামী সপ্তাহে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল! ইরানের শর্তের জবাবে বিপরীত পাঁচটি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র শিশু খাদিজার সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক কুরবানির পশু পর্যাপ্ত আছে, ভারত থেকে গরু আসতে দেয়া হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

লেবাননের ওপর দখলদার ইসরাইলের চলমান সামরিক আগ্রাসনে দেশটির অর্থনীতি ও অবকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ২০২৪ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবানন প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে ২৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

লেবানিজ বিজনেস অ্যাসোসিয়েশনের প্রধান বাসেম এল-বাওয়াব দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই তথ্য জানিয়েছেন।

বাসেম এল-বাওয়াব জানান, ইসরাইলি বাহিনীর ক্রমাগত বিমান ও স্থল হামলায় লেবাননের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় মূল অবকাঠামোগুলো মাটির সঙ্গে মিশে গেছে। এই বিপুল ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠে দেশটিকে পুনরায় বসবাসের উপযোগী ও সচল করতে অন্তত ১২ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল প্রয়োজন হবে। তবে যুদ্ধ যদি এখনই বন্ধ না হয়ে আরও দীর্ঘায়িত হয়, তবে এই ক্ষয়ক্ষতি এবং পুনর্গঠন ব্যয়ের পরিমাণ আকাশচুম্বী হতে পারে বলে তিনি সতর্কবার্তা দিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, দৃশ্যমান এই ধ্বংসযজ্ঞের বাইরেও দেশটিতে প্রতিদিন ব্যাপক অর্থনৈতিক বিপর্যয় ঘটছে। ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়া, পর্যটন খাত ধ্বংস হওয়া এবং সাপ্লাই চেইন ভেঙে পড়ার কারণে লেবানন প্রতিদিন প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলারের পরোক্ষ অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে।

দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মাঝে নতুন করে এই যুদ্ধ লেবাননকে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ এবং বড় ধরনের আর্থিক সহায়তা ছাড়া লেবাননের পক্ষে এই ক্ষতি কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশ্লেষকেরা।

সূত্র: আল-জাজিরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD