সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা জানিয়েছেন, নির্বাচন সম্পন্ন করা হয়েছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। তবে তিনি নাম প্রকাশ করেননি।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, আহমাদ আলামোলহোদা জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়া গেছে, কিন্তু এখনো কিছু প্রক্রিয়া বাকি রয়েছে।

এখন বাকি প্রক্রিয়া নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির, যিনি এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত।
অ্যাসেম্বলি অব এক্সপার্ট হচ্ছে ইরানের ৮৮জন ধর্মীয় জ্যেষ্ঠ আলেমের একটি কাউন্সিল, যাদের পপুলার ভোটে নির্বাচন করা হয়ে থাকে। সর্বোচ্চ নেতার শূন্যতায় পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের দায়িত্ব এই কাউন্সিলের ওপরে থাকে।

এর আগে ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে, তাকেই তারা লক্ষ্যবস্তু করবে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD