বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান ইস্যুতে একমাত্র যে দেশের সমর্থন পেল যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পক্ষে মাত্র একটি দেশ ভোট দিয়েছে।

মার্কিন প্রস্তাবের ওপর অনুষ্ঠিত ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র ছাড়া আর একটিমাত্র দেশ নিষেধাজ্ঞার পক্ষে সম্মতি দেয়ায় প্রস্তাব পাসে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

প্রস্তাব পাস না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

করোনাভাইরাসের প্রকোপের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে শুক্রবার রাতে অনলাইনে নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে অনুষ্ঠিত হয়। ডোমিনিকান রিপাবলিক ছাড়া আর কোনো দেশ এতে যুক্তরাষ্ট্রের পক্ষে ভোট দেয়নি।

ইরানবিরোধী প্রস্তাব পাস করতে ব্যর্থ হওয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্ব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। কিন্তু আজ এ দায়িত্ব পালনে পরিষদ ব্যর্থ হয়েছে এবং এর কোনও ব্যাখ্যা থাকতে পারে না।’

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বলা হয়েছিল, ২০২০ সালের অক্টোবর মাসে তেহরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে।

যুক্তরাষ্ট্র আরও দুই বছর আগে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও দেশটি ইরানবিরোধী নিষেধাজ্ঞা নবায়নের জন্য তৎপরতা চালিয়ে যেতে থাকে। নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে তারা। শুক্রবার অনুষ্ঠিত হয় ভোটাভুটি।

এদিন ১১ দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে; আর প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট পড়েছে দু’টি করে।

আমেরিকা ও ডোমিনিকান রিপাবলিক প্রস্তাবটির পক্ষে এবং চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দিয়েছে। বাকি কোনও দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD