রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লেবাননে নিহত ২ প্রবাসীর লাশ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচিত সরকার মব জাস্টিস কমাতে পারেনি : আসিফ মাহমুদ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি দিল ইরান ‘শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা’ রাজধানীর মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধিনিষেধ ইরানের ড্রোন কোথায় আছে, জেনে গেছি: ট্রাম্প হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ ভুয়া খবর মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিজিবির বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাত মাসের শিশুকে মাথায় গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সংকট আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সংস্থাটির মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে সোমালিয়ায় অতিরিক্ত ২৫ লাখ, আফগানিস্তানে ২৩ লাখ এবং শ্রীলঙ্কায় ১৩ লাখ মানুষ খাদ্য সংকটে পড়তে পারে।

ডব্লিউএফপির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেন, জ্বালানি ও খাদ্যের দামের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। ফলে তেলের দাম বাড়লে খাদ্যের দামও বেড়ে যায়, যা দরিদ্র দেশগুলোর মানুষের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে।

তিনি জানান, বিশ্বে ইতোমধ্যে ৩১ কোটি ৮০ লাখের বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। যুদ্ধ ও উচ্চ মূল্যস্ফীতি এই পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD