মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ইরান যুদ্ধে আহত মার্কিন সেনাদের নতুন তালিকা প্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ইরানের বিপক্ষে যুদ্ধে আহত মার্কিন সেনাদের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।

নতুন তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধে আহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা ৪১৫ তে দাঁড়িয়েছে।

পেন্টাগনের বরাতে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনী থেকে সর্বোচ্চ ২৭১ জন আহত হয়েছেন। এছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমান বাহিনীর ৬২ জন ও ১৯ জন মেরিন সেনা আহত হয়েছেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংঘাতও তীব্রতর হচ্ছে, যার প্রভাব পড়ছে মার্কিন সামরিক বাহিনীতে। হতাহত ও আহতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় পেন্টাগন নিয়মিতভাবে তাদের এ ক্ষয়ক্ষতির হিসাব হালনাগাদ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD