বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

ইসরাইল কথা না রাখলেও সম্পর্ক রাখবে আমিরাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

অধিকৃত পশ্চিমতীরকে একীভূত না করার প্রতিশ্রুতি যদি দখলদার ইসরাইল নাও রাখে, তবু ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার আরব আমিরাতের এক কর্মকর্তা সেই কথা স্বীকারও করেছেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জামাল আল-মুশাররাখ এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের মাধ্যমে পশ্চিমতীর একীভূত করার পরিকল্পনা স্থগিত করতে পেরেছে। কিন্তু ভবিষ্যতে যা-ই ঘটুক না কেন, সম্পর্ক অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমরা আরব ঐকমত্যের সঙ্গেই থাকছি। পশ্চিমতীর একীভূত করার পরিকল্পনা স্থগিত রাখতে আমরা ইসরাইলকে বাধ্য করেছি। সর্বোচ্চ সমাধান, শেষ সমাধান হচ্ছে– ফিলিস্তিনিদের টিকে থাকার সমাধান।

ইসরাইলি দৈনিক হারিৎসকে দেয়া সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে, ইসরাইল যদি পশ্চিমতীরকে একীভূত করে তা হলে কি আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভেঙে যাবে? জবাবে মুশাররাখ বলেন, নাহ, তা হবে না।

আমিরাতের এ কর্মকর্তা আরও বলেন, ইসরাইলের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আমরা কোনো ভবিষ্যদ্বাণী করতে পারছি না। বেশ কয়েকটি ক্ষেত্রে এ সম্পর্ক তৈরি হয়েছে। একটির ক্ষেত্রে আরেকটিকে অগ্রাধিকার দেয়া হয়নি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD