বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল কসোভোকে স্বীকৃতি দিলে জেরুজালেমে দূতাবাস সরাবে না সার্বিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

কসোভোকে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে ইসরায়েল স্বীকৃতি দিলে তেলআবিবের সম্পর্ক খারাপ হতে পারে জানিয়েছে সার্বিয়া। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট এমন খবর প্রকাশ করেছে।

যদিও কয়েকদিন আগে ট্রাম্পের উপস্থিতি হোয়াইট হাউজে একটি চুক্তিতে সম্মত হয় সার্বিয়া ও কসোভো। এর ফলে উভয় দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে বলে ধারণা করা হয়েছিল।

ওই সূত্র জানিয়েছে, ইসরায়েল যদি কসোভোকে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে জেরুজালেমে দূতাবাস সরাবে না সার্বিয়া। ইসরায়েলের এমন পদক্ষেপের ফলে ইসরায়েল ও সার্বিয়া গভীর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে এবং এটা কখনই আগের মতো হবে না। এটা সোজা কথা।

সূত্রটি আরও জানায়, ইসরায়েল যদি কসোভো স্বীকৃতি দেয় তাহলে এটা অনেকটা এককভাবে ‘ফিলিস্তিনকে’ স্বীকৃতি দেয়া দেশগুলোর মতো হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে কসোভো। কিন্তু বেলগ্রেড কসোভোকে তাদের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল মনে করে। সার্বিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে এমন মনে আশঙ্কায় এক দশকের বেশি সময় ধরে কসোভোকে স্বীকৃতি দেয়া থেকে বিরত ছিল ইসরায়েল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD