সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের হুমকি সামরিক শক্তিতে তুরস্ক এত শক্তিশালী হলো কীভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প

ইসলামী ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি পল্লী উন্নয়ন প্রকল্পের জন্য ‘ফিল্ড অফিসার’ পদে লোকবল নেবে।

গ্রামীণ দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নয়নে ১৯৯৫ সালে পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) চালু করে ইসলামী ব্যাংক বাংলাদেশ, যা বিশ্বের বৃহত্তম ইসলামিক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি।

‘ফিল্ড অফিসার’ পদে কেবল পুরুষরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। জেনে নিন বিস্তারিত।

পদের নাম: ফিল্ড অফিসার

পদ সংখ্যা: নির্ধারিত না।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি। সাইকেল/মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং দেশের যেকোনো গ্রামীণ এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বয়স: ২০ মার্চ ২০২২ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

বেতন-ভাতা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী। প্রবেশনকাল ৬ মাস। সফলভাবে প্রবেশন সময়কাল শেষ হওয়ার পর স্থায়ী নিয়োগ এবং সে অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইটের http://career.islamibankbd.com/career.php মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ মার্চ ২০২২।

আরও পড়ুন : শ্রম মন্ত্রণালয়ের ১২ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD