শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইসলামের প্রচার-প্রসারের জন্য বঙ্গবন্ধু অনেক কিছু করেছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

জাতির পিতার সম্মান অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে সমাবেশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু পরিষদ। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও প্রধান কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, জাতির পিতার সম্মান রক্ষার বিষয়টি সংবিধান স্বীকৃত একটি বিষয়। জাতির পিতা বঙ্গবন্ধু সার্বজনীন, সর্বজন স্বীকৃত জাতিসংঘ কর্তৃক স্বীকৃত অথচ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে, তাঁর সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের কথা বলতে হচ্ছে।

মহাপরিচালক বলেন, তিনি সংবিধানে আইন করে মদ, জুয়া, হাউজি, পতিতাবৃত্তি- এই ইসলামবিরোধী বিষয়গুলো নিষিদ্ধ করে গেছেন। সরকারি গণমাধ্যমগুলোতে অনুষ্ঠানমালা কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু ও শেষ করার বিধান চালু করেছিলেন। তিনি ইসলামের প্রচার-প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। সারা বিশ্বের কোনো দেশে ইসলামের সেবায় এত ব্যাপক উদ্যোগ কোনো রাষ্ট্রনায়ক কর্তৃক গৃহীত হয় নি। যেই মানুষটি ইসলামের জন্য এত কিছু করে গেছেন সেই মানুষটিকে ঘিরে আজ ইসলামের নামে অবমাননা বা ভুল ব্যাখ্যা হয় এমন কোনো উসকানিমূলক কর্মকাণ্ড হলে অবশ্যই সেটার প্রতিবাদ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু পরিষদ এর কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ড. জাহাঙ্গীর আলম বুলবুল বলেন, বঙ্গবন্ধু সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। যারা ভাস্কর্য ও মূর্তি নিয়ে ধর্মের নামে অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করে তারা মনে প্রাণে এখনো পাকিস্তানে বসবাস করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার বলেন, ধর্মকে ব্যবহার করে যদি কেউ দেশে অরাজকতা তৈরি করতে চায়, বঙ্গবন্ধুকে অসম্মান করে সেটা কিছুতেই মেনে নেওয়া হবে না। আমরা এর যথাযথ প্রতিবাদ করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য ডা. শেখ আবদুল্লাহ আল মামুন। আরও বক্তৃতা করেন মো. ফজলুর রহমান,শফিকুর রহমান তালুকদার, মুস্তাফিজুর রহমান, আবু বকর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, মো. সেলিম সরকার প্রমুখ। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বঙ্গবন্ধু পরিষদের সকল সদস্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD