মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী একদিনেই ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি প্রধান রাজধানীতে নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার স্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে আজ সকাল সাড়ে সাতটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হবেন।

বুধবার (১১ নভেম্বর) জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD