মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী একদিনেই ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি প্রধান রাজধানীতে নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।’

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে আগুন সন্ত্রাস, এটা নতুন কিছু নয়। জন্মলগ্ন থেকেই তারা আগুন সন্ত্রাস করছে। তাদের জন্মলগ্ন থেকেই তারা গুম-খুনের সঙ্গে জড়িত এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যারা অগ্নিসংযোগ আজকে করছে, এটা তো নতুন কিছু না। তাদের রাজনীতি তো ধ্বংসের। তাদের নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তা নয়। ২০২৫ সালের ১২ মে বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়েছিল। সেখানে স্পষ্টভাবে বলা আছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম বা অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ, সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশের জনগণ এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী সংগঠন বা সন্ত্রাসীদের ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘রাতের অন্ধকারে দুই-চারজন এসে এক জায়গায় স্লোগান শুরু করে, দুই মাইল জায়গায় দৌড়াইয়া গিয়ে স্লোগান শেষ করে, এটা তো করতেই পারে। রাতের অন্ধকারে কোথাও গাড়ি পার্ক করে গেছে, কোথাও বাস পার্ক করে গেছে, বাসস্টপে রেখে গেছে। একটা ছোট আগুন লাগিয়ে দিয়ে চলে যেতেই পারে। তবে এতে বারবার প্রমাণিত হচ্ছে, আগুন সন্ত্রাস তারাই করে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD