মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

ঈদের পর অনুশীলনে যোগ দিচ্ছেন মুমিনুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

দীর্ঘ চার মাসের বিরতি শেষে ঈদের আগে ৯ দিন অনুশীলন করেন বেশ কয়েকজন ক্রিকেটার। ঢাকাসহ দেশের চারটি স্টেডিয়ামে মোট ১৩ জন ক্রিকেটার যোগ দেন একক অনুশীলনে।

ঢাকায় মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলামদের সঙ্গে শেষে বাড়তি দুই দিনের অনুশীলনে যোগ দেন মেহেদী হাসান রানা, তাসকিন আহমেদ ও এনামুল হক।

এছাড়া ঢাকার বাইরে নুরুল হাসান সোহান, মেহেদী মিরাজ, নাজমুল হাসান শান্তরা অনুশীলন করেন ৭ দিন। এই তালিকায় যোগ হতে যাচ্ছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ঈদুল আজহার পরই দ্বিতীয় ধাপের অনুশীলনে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। ‘ঈদের পরই অনুশীলনে ফিরতে চাচ্ছি। ঈদের পরপর কিংবা সপ্তাহ খানেক পরে ফিরব বলে আশা করছি।’

ঈদ ঢাকাতেই করছেন এই টেস্ট অধিনায়ক। মহামারি করোনাভাইরাস থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষা দিতেই এমন সিদ্ধান্ত মুমিনুলের। তবে ঢাকায় কোরবানি না দিলেও গ্রামের বাড়ি কক্সবাজারে কোরবানি দিচ্ছেন বলেও জানান তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD