শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উইলিয়ামসন-টেইলরের জুটিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

চলতি মাসেই হ্যামিল্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ২৫১ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন কিইউ অধিনায়ক কেন উইলিয়ামসন।

শনিবার মাউন্ট মাঙ্গানুইয়েও একই চেহারায় দেখা গেল তাকে। এবারের প্রতিপ্রক্ষ পাকিস্তান। ঘাসে ভরা সবুজ উইকেটে ২৪৩ বলে ৯৪ রান করে অপরাজিত রয়েছেন। শতক থেকে ৬ রান দূরে থেকে দিন শেষ করেছেন তিনি।

কিউই অধিনায়কের ব্যাট ভর করে প্রথম দিনে ৩ উইকেটে ২২২ রান করেছে নিউজিল্যান্ড। এই ৯৪ রানের ইনিংসে অবশ্য দুটি লাইফ পেয়েছেন উইলিয়ামসন।

দিনের শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। টস জিতে বোলিং নেন রিজওয়ান।

আফ্রিদির করা ম্যাচের প্রথম ওভারে তৃতীয় স্লিপে ক্যাচ দেন টম ল্যাথাম। এর একটু পরেই আরেক ওপেনার টম ব্লান্ডেলকেও ফেরান বাঁহাতি পেসার আফ্রিদি।

একাদশ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ১৩ রান জমা করে নিউজিল্যান্ড।

সেখান থেকে দলকে টেনে তুলেন কেন উইলিয়ামসন ও রস টেইলর।

১২০ রানের জুটি গড়েন তারা। টেইলর আউট হন ৭০ রানে। এরপর উইলিয়ামসনের সঙ্গী হন হেনরি নিকোলস।

দিন শেষে উইলিয়ামসন ৯৪ ও নিকোলস ৪২ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস : ৮৭ ওভারে ২২২/৩ (ল্যাথাম ৪, ব্লান্ডেল ৫, উইলিয়ামসন ৯৪*, টেইলর ৭০, নিকোলস ৪২*; আফ্রিদি ২০-৫-৫৫-৩, আব্বাস ২১-১১-২৫-০, ফাহিম ১৩-৫-৩০-০, নাসিম ১৫-১-৫১-০, ইয়াসির ১৬-২-৫৬-০, মাসুদ ২-১-২-০)।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD