শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

উন্মোচন হলো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

সব ঠিক থাকলে আসছে বছরের জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এ মেগা ইভেন্ট আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে যৌথভাবে। ৪ জুন থেকে শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ৩০ জুন। আসন্ন টুর্নামেন্টটি মাঠে গড়াতে এখনো ৬ মাসের মতো সময় বাকি। তবে এরই মধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে আইসিসি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে প্রতিযোগিতার লোগো প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আজ দুপুরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে একযোগে লোগো প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং লোগো প্রকাশ করে বলেন, ‘আইসিসি ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অনুরাগীদের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমরা আশা করছি নতুন লোগো সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করবে।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম ২০টি দেশ অংশগ্রহণ করবে। ২০ দল, ৫৫ ম্যাচ -এত বড় পরিসরে ক্রিকেটের কোনো আসর আগে কখনো হয়নি। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপটা তাই আইসিসির জন্য আক্ষরিক অর্থেই ক্রিকেটকে বৈশ্বিক করে তোলার সবচেয়ে বড় পদক্ষেপ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD