শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

এই সময় গলা ব্যথা হলে যা করণীয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

 

করোনা সংক্রমণের প্রাথমিক উপসর্গের একটি হচ্ছে গলাব্যথা। যদি কারও গলাব্যথার সঙ্গে শুকনো কাশি থাকে তাহলে তা খারাপ ভাইরাল সংক্রমণের সংকেত দেয়। এ কারণে শুরু থেকেই এই সমস্যার ব্যাপারে সতর্ক থাকা উচিত।

করোনার যেহেতু এখন পর্যন্ত কোন প্রতিষেধক নেই এ কারণে চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণের পাশাপাশি ঘরোয়া কিছু চিকিৎসা পদ্ধতি বেছে নিতে পারেন। যেমন-

মধু-আদার মিশ্রণ: মধু ও আদায় থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরী উপাদান জীবাণুর সঙ্গে লড়াই করতে সাহায্য করে। সেই সঙ্গে সংক্রমণের ঝুঁকি কমায়। আদা গলা ব্যথার সমস্যা কমাতে সাহায্য করে। আদার সঙ্গে মধু মেশালে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অনন্য এই মিশ্রণটি কফ পরিষ্কার করতে সাহায্য করে। সেই সঙ্গে গলার ভেতরের অস্বস্তি কমায়।

গরম পানি দিয়ে কুলিকুচি: গলাব্যথা এবং গলার ভেতরের জীবাণু পরিষ্কার করার অন্যতম উপায় হচ্ছে কুলিকিুচি করা। গলাব্যথা শুরুর সঙ্গে সঙ্গে দিনে হালকা গরম পানিতে আধা চামচ লবণ দিয়ে কুলিকুচি করতে হবে। এতে গলা ভেতরের আর্দ্রতাও বজায় থাকবে।

আপেল সিডার ভিনেগার: আপেল সিডার ভিনেগারে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরী উপাদান ঠান্ডা-কাশি সারাতে উপকারী। এটি গলাব্যথা সারাতেও কাজ করে। গলাব্যথা কমাতে এক গ্লাস হালকা গরম পানিতে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করুন। স্বাদ ও গুণ বাড়াতে সামান্য মধু যোগ করতে পারেন।

নারকেল তেল: খাবারের জন্য আলাদা নারকেল তেল পাওয়া যায়। এই তেল গলাব্যথা দূর করতেও দারুণ কার্যকরী। এই তেল ব্যবহারে গলার ভেতরে পরিষ্কার হয়। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

মনে রাখবেন, এই পদ্ধতিগুলো গলাব্যথায় কিছুটা স্বস্তি দিতে কাজ করবে। তবে এগুলো করোনার কোন প্রতিষেধক নয়। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD