শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

একসঙ্গে জন্ম নেওয়া সেই ৫ শিশুর একজনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

কুষ্টিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া ৫ শিশুর মধ্যে ছেলেটি মারা গেছে। বাকি চার শিশুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার (৩ নভেম্বর) সকালে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে শিশুটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শিশু বিশেষজ্ঞ ডা. নাজিম উদ্দিন।

এর আগে মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে জন্ম নেয় ৫ শিশু।

কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নাজিম উদ্দিন বলেন, বাচ্চাগুলো কম ওজনের। এ কারণে তাদের সার্ভাইভ করা কঠিন। তাদের রাখার জন্য হাসপাতালে সে রকমের আইসিইউ সাপোর্ট নেই। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা নিয়ে যাওয়ার দরকার। তবে বাচ্চাগুলোর বাবা আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তারা এখানে রেখেই চিকিৎসা দিতে চাচ্ছেন।

তিনি আরও বলেন, এত কম ওজনের বাচ্চাকে আইসিইউ সাপোর্ট ছাড়া বাঁচিয়ে রাখা কঠিন হবে। জীবিত শিশুদের অবস্থা আশঙ্কাজনক।

সন্তানদের বাবা সোহেল রানা বলেন, আমি শ্রমিকের কাজ করি। আল্লাহ একসঙ্গে ৫টি বাচ্চা দিয়েছে তাদের বাঁচিয়ে রাখতে ঢাকা নিয়ে যাওয়ার মত টাকা আমার নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD