শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

একাই ১২০০ টিকা দিয়েছেন তিনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শুরু থেকেই দায়িত্ব পালন করছেন। মারণঘাতী ভাইরাস থেকে বাঁচতে সবাই যখন ঘরে তখন উপজেলা প্রশাসন,পুলিশ, জনপ্রতিনিধি, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নির্ভয়ে মাঠে-ঘাটে ছুটে বেরিয়েছেন। করোনা রোগীদের বাড়ি গিয়ে সচেতনতামূলক নির্দেশনা ও সাহস জুগিয়েছেন। সেই তিনিই করোনার কবলে পড়েন। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার পরও করোনা পজিটিভ হন উল্লাপাড়া উপজেলা করোনা ফোকাল পারসন ও মেডিকেল অফিসার [রোগ নিয়ন্ত্রণ] ডা. মো. আলামিন হোসেন। করোনার সঙ্গে যুদ্ধ করে ফিরে এসে আবারও যুক্ত হন করোনা প্রতিরোধে। কিন্তু করোনার সঙ্গে যার নিত্য বসবাস করোনা তাকে ছাড়বে কেন! দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হন তিনি। এবারও হার মানেননি করোনার কাছে। সেই সাহসিকতার পুরষ্কারও পেয়েছেন। উপজেলায় কোভিড-১৯ ভ্যাকসিনেশন টিমের প্রশিক ও প্রধান টিকাদানকারীর দায়িত্ব দেয়া হয়েছে ডা. আলামিনকে। এমন গুরু দায়িত্ব নিষ্ঠার সঙ্গেই কাধে তুলে নিয়েছেন এই সম্মুখসারির করোনাযোদ্ধা। এখন পর্যন্ত একাই প্রায় ১২ শরও বেশি মানুষকে নিজ হাতে টিকা দিয়েছেন তিনি। এই তালিকায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ, শিক, সরকারি কর্মকতা ও সাধারণ মানুষও রয়েছেন।

ডা. আলামিন বলেন, ‘করোনার শুরু থেকেই আমার উপজেলার জনসাধারণকে সচেতন করে আসছি। করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। করোনা থেকে মানুষকে সুরা দিতে গিয়ে আমি নিজেই দুই বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শে সারাদেশে কভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হলে সমগ্র উল্লাপাড়ার টিকাদানকারী ও ভলান্টিয়ারদের প্রশিণ প্রদান ও প্রধান টিকাদানকারীর দায়িত্ব পড়ে আমার উপর।’

৭ ফেব্রুয়ারী উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম উপজেলা স্বাস্থ্যবিভাগ, প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন। উদ্ধোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন আলামিন। তিনি বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব আমি পেশাগত এবং মানবিক দায়িত্ববোধ থেকে হাসিমুখেই পালন করে চলেছি। শুরুতে টিকা নিয়ে অনেকের মধ্যে দোটানা থাকলেও এখন সেটা নেই। সবাই স্বেচ্ছায় টিকা নিতে আসছেন। আমি ও আমার টিম প্রয়োজনীয় দিকনির্দেশনা মেনে টিকা প্রদান করছি। যতদিন সারা দেশের মানুষ টিকার আওতায় না আসবেন ততদিন পর্যন্ত এই দায়িত্ব পালন করতে চাই।’

একাই ১২ শর বেশি মানুষকে টিকা দেওয়ার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মঙ্গলবার পর্যন্ত উল্লাপাড়াতে প্রায় ৪ হাজার মানুষ অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে। ১ম ডোজ টিকাগ্রহণ করেছেন সর্বমোট ২৪৮৯ জন। চেষ্টা করেছি সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোন , মেসেজের মাধ্যমে সর্বস্তরের শ্রেণীপেশার মানুষের সঙ্গে গণসংযোগ করে তাদের টিকামুখী করতে। আমার জন্মও উল্লাপাড়াতেই। পড়াশোনা, খেলাধুলা ও ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকায় অনেকের সঙ্গে সুসম্পর্ক। এজন্য টিকাগ্রহন করার আগে অনেকেই আমার সাথে যোগাযোগ করেন। পরিচিত মুখের কাছে টিকা গ্রহণ করে অনেকেই মানসিকভাবে তৃপ্তিবোধ করেন। এজন্যই টিকা দেয়ার সংখ্যাটা ১২শ পেরিয়ে গেছে।’

টিকা দিতে গিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কাউকে টিকা দেবার সময় কোনো রকম অসুবিধা বা প্রতিবন্ধকতা তৈরি হয়নি। সবাই হাসিমুখে টিকা নিয়ে বাড়ি ফিরেছেন। তাদের কাছে টিকা নেয়ার খবর শুনে অন্যরাও টিকা নিতে আসছেন। ভয়কে জয় করে উল্লাপাড়ায় করোনা টিকা নেওয়ার পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। করোনা ভ্যাকসিন ডোজ গ্রহণে প্রথমে মানুষের মধ্যে শঙ্কা কাজ করছিল। আস্তে আস্তে সেই শঙ্কা কেটে গেছে।

জানা গেছে, উল্লাপাড়ায় আসা করোনা ভ্যাকসিনের প্রথম চালান এসেছে ১৬৭৪ ভায়াল। প্রতি ভায়ালে ১০ জনকে টিকা দেয়া হয়। অর্থাৎ উল্লাপাড়ায় ১৬৭৪০ ডোজ টিকা এসেছে। যা দিয়ে ৮৩৭০ জনকে দুইটা করে ডোজ দেয়া যাবে। জনগণকে প্রযোজ্য শর্তসাপেে জরুরী ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনে রেজিষ্ট্রেশন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণ করতে অনুরোধ করেন এই প্রধান টিকা কর্মকর্তা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD