শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২৪ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পদক পাওয়া বিশিষ্টজনেরা হলেন- ভাষা আন্দোলনে (মরণোত্তর) আশরাফুদ্দিন আহম্মেদ ও (মরণোত্তর) হাতেম আলী মিয়া, সঙ্গীতে জালাল উদ্দিন খাঁ (মরণোত্তর), বিদিত লাল দাস (মরণোত্তর), কল্যাণী ঘোষ ও শুভ দেব, নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ, অভিনয়ে ডলি জহর ও এমএ আলমগীর, আবৃত্তিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী, শিক্ষায় অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ।

এছাড়া ভাষা ও সাহিত্যে এবার একুশে পদক পেয়েছেন চারজন। তারা হলেন মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)। শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু রয়েছেন এ তালিকায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD