শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এক কাতলের দাম ৫২ হাজার টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরীঘাট এলাকায় জেলে মনির হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে মনির হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে আসেন। সে সময় উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ি শাকিল -সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৯০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নেন মাছটি। পরে সম্রাট শাহজাহান মুঠোফোনে যোগাযোগ করে রাজধানী ঢাকায় কেজি প্রতি ২ হাজার টাকা দরে ৫২হাজার টাকায় বিক্রি করে দেন।

মাছ ব্যবসায়ি সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার কাতল মাছের অনেক চাহিদা। পদ্মায় বড় সাইজের কাতল মাছ খুব বেশি জেলেদের জালে ধরা পড়ে না।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD