শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এক জাম্বুরার দাম ৬ হাজার টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

ঝালকাঠিতে একটি জাম্বুরা অবিশ্বাস্যভাবে ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি শহরের পৌর মিনি পার্কে নিলামে ওঠানো জাম্বুরাটির দাম শুনে অনেকেই অবাক হয়েছেন।

জানা গেছে, ফ্রি অক্সিজেন সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবক ইমাম বিমান নিজের উপহার পাওয়া জাম্বুরাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিলামে তোলেন। সারাদিনে অনলাইনে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম ওঠে। এরপর রাতে ঝালকাঠি পৌর মিনি পার্কে পূর্ব ঘোষণা অনুযায়ী আরেকবার সরাসরি নিলামে তোলেন। সেখানে ছয় হাজার টাকায় স্থানীয় শাহ আলম নামে এক ব্যক্তি জাম্বুরাটি কিনে নেন। অবশ্য বিক্রির পরপরই এক রাজনৈতিক নেতা জাম্বুরাটি ১০ হাজার টাকায় কিনতে চান।

বিক্রির অর্থ করোনায় আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবায় ব্যয় করা হবে এমন ঘোষণা আগেই দেয়া হয়। এতেই অনেক ক্রেতা নিলামে অংশ নিয়েছিলেন।

সাড়ে তিন কেজি ওজনের জাম্বুরাটির ব্যাস ছিলো ৩৪ ইঞ্চি। উচ্চতা প্রায় এক ফুট। অনলাইনে নিলাম শুরু হওয়ার পর একে একে ডাক চলতে থাকে। প্রথমে ১৩০০ টাকা দাম ওঠে। সবশেষ ছয় হাজার টাকায় বিক্রি হয়।

নিলামের আয়োজক ইমাম বিমান জানান, মঙ্গলবার স্বরূপকাঠির মাহমুদকাঠি থেকে সুলতান নামে এক বিক্রেতা ঝালকাঠির নবগ্রাম বাজারে জাম্বুরা বিক্রি করতে আসেন। তখন সুলতান তাকে এই জাম্বুরাটি উপহার দেন। পরে তিনি অন্য স্বেচ্ছাসেবীদের পরামর্শে আর্তমানবতার জন্য তহবিল গঠনে জাম্বুরাটিকে নিলামে তোলার সিদ্ধান্ত নেন।

ক্রেতা শাহ আলম বলেন, জাম্বুরাটির দাম যাই হোক না কেনো, আমি করোনা রোগীদের অক্সিজেন সহায়তার জন্য জাম্বুরাটি কিনে নিয়েছি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD