সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

এক বছর পর জয়শঙ্করের সাক্ষাৎ পেলেন বাংলাদেশ হাইকমিশনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তার দায়িত্ব নেওয়ার প্রায় এক বছরের মাথায় দুজনের এই সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) মাইক্রোব্লগিং সাইট এক্স এ পৃথক পোস্টে নিজেদের বৈঠকের খবর দিয়েছেন তারা।

বৈঠকের একটি ছবি পোস্ট করে জয়শঙ্কর লিখেছেন, ‘বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে এগিয়ে নেওয়ার ওপর দৃষ্টি রেখে আলোচনা হয়েছে।’

নিজের এক্স অ্যাকাউন্টে বাংলাদেশ হাইকমিশনার লিখেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘অভিন্ন স্বার্থে ও অভিন্ন লাভের জন্য ভারতের সঙ্গে একসঙ্গে পথচলার ও কাজ করার বিষয়ে বাংলাদেশের প্রস্তুত থাকার বিষয়ে বলেছি।’

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের এপ্রিলে নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে যোগ দেন রিয়াজ হামিদুল্লাহ। সেই থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের খবর আসেনি।

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে প্রায় এক বছরের মাথায় জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছেন রিয়াজ হামিদুল্লাহ।

দিল্লি মিশনে যোগ দেওয়ার পর এ কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ হয়েছিল শুধু ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে।

২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শুরু থেকে টানাপোড়েন দেখা দেয় দিল্লির; পারস্পরিক অভিযোগ ও জনবিক্ষোভের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের ঘটনাও ঘটে।

এর মধ্যে ভারত সরকার বলে আসছিল, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার নয়, নির্বাচনের মাধ্যমে ঢাকার শাসন ক্ষমতায় আসা সরকারের সঙ্গে কাজ করবে তারা।

বাংলাদেশে নতুন সরকার আসার পর দিল্লি ও ঢাকার তরফে সম্পর্ক স্বাভাবিক করার মনোভাবের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করলেন হাইকমিশনার হামিদুল্লাহ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD