শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এবার এমবাপ্পের শরীরে করোনার হানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : এবার করোনা আক্রান্ত হলেন ফ্রান্স ও পিএসজির তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। শরীরে কোভিড ১৯ এর সংক্রমণ ধরা পড়ায় আজ রাতে নেশন্স লিগের ম্যাচে ফ্রান্সের হয়ে মাঠে নামতে পারবেন না ২১ বছর বয়সি এই তারকা।

উয়েফা নেশন্স লিগের গত ম্যাচেই এমবাপ্পের একমাত্র গোলে সুইডেনেকে হারিয়েছে ফ্রান্স। উয়েফার নিয়ম মেনে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন সোমবার করোনা টেস্ট করা হয় ফ্রান্স দলের সব ফুটবলার ও কোচিং স্টাফদের। রিপোর্টে করোনার সংক্রমণ মেলে এই স্ট্রাইকারের শরীরে। এরপর দ্রুতই আইসোলেশনে রাখা হয় এমবাপ্পেকে।

প্রাক মৌসুম প্রস্তুতিতে পিএসজির সপ্তম খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হলেন এমবাপ্পে। এর আগে নেইমার, ডি মারিয়া, ইকার্দি সহ ফ্রান্সের ক্লাবটির আরও ছয় ফুটবলার করোনা আক্রান্ত হন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD