বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার জনসাধারণের জন্য টিকা উন্মুক্ত করলো রাশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

এবার সাধারণের প্রয়োগের জন্য স্পুটনিক ভি টিকার অনুমতি দিয়েছে রাশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এপিডেমিওলজি ও মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের যৌথ উদ্যোগে স্পুটনিক ভি টিকা তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে নির্মিত ‘গ্যাম-কোভিড-ভ্যাক’ স্পুটনিক ভি সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সাফল্যের সঙ্গে পার করেছে। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন আশাপ্রকাশ করেন যে, আগামী কয়েক মাসের মধ্যেই বেশিরভাগ শহরবাসীর করোনা টিকা গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, খুব শিগগিরই দেশের বিভিন্ন প্রান্তে এই টিকার প্রথম ব্যাচ পৌঁছে যাবে।

গত ১১ আগস্ট বিশ্বের প্রথম কোভিড-১৯ টিকা নথিভুক্ত করে রাশিয়া। চলতি মাসেই ভারতে এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হওয়ার কথা রয়েছে। শুধু ভারতই নয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন এবং ব্রাজিলে ‘স্পুটনিক ভি’-এর ক্লিনিকাল ট্রায়াল হবে। চলতি বছর অক্টোবর বা নভেম্বরেই জানা যাবে এই ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল।

এদিক বিশ্বখ্যাত চিকিৎসা-সংক্রান্ত পত্রিকা ‘ল্যানসেট’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্পুটনিক ভি আপাত নিরাপদ বলেই মনে হচ্ছে। এতে কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এখনও পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, এই টিকা প্রয়োগে শরীরে দীর্ঘমেয়াদী অ্যান্টিবডি তৈরি হচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD