শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

এরশাদের প্রতিকৃতিতে জাপার শ্রদ্ধা নিবেদন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : সাবেক রাষ্ট্রপতি  ও দলের প্রতিষ্টাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন  মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য  দিয়ে তার প্রতি শ্রদ্ধা বিদেন করেছেন জাতীয় পার্টির নেতাকর্মী সমর্থকরা।  প্রথম মৃত্যুবার্ষিকী পালনের অংশ হিসেবে মঙ্গলবার প্রথম প্রহরে  রাজধানীর কাকারাইলে জাপার দলীয় কার্যালয়ে সামনে স্থাপিত এরশাদের প্রতিকৃতিতে প্রথমে দলের  প্রধান পৃষ্টপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের  পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টির  কো:চেয়ারম্যান  সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

এই সময় বাবলার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির  চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, সিনিয়র যুগ্ন মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ন সাংগঠনিক সম্পাদক শারফুদ্দিন আহমেদ শিপু,  সাংবাদিক সুজন দে, যুগ্ন প্রচার সম্পাদক শেখ মাসুক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পরে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি,  জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, কৃষক পার্টি, শ্রমিক পার্টি, সার্ক কালচারাল সোসাইটি সহ জাপার বিভিন্ন  অঙ্গ  ও সহযোগী সংগঠনে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় ।

এসময়  উপস্থিত সাংবাদিকদের  সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ শুধু বাংলাদেশের গণমানুষের নেতা ছিলেন না, তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের উন্নয়নের রুপকার। তিনি যেমন রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষনা করেছেন, শুক্রবার সরকারী ছুটি দিয়েছে। ঠিক তেমনি  শ্রৗকৃঞ্চের জন্মাষ্টমীতে সরকারী ছুটি ও হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ট্রাস্টও গঠন করে  এদেশ সকল মানুষের সমান অধিকার তা নিশ্চিত করেছিলেন।  তার স্বপ্ন ছিলো একটি ক্ষুদা দারিদ্র, বৈষম্যহীন দুনীর্তি মুক্ত বাংলাদেশ প্রতিষ্টা করা। আমৃত্যু তিনি সেজন্য কাজ করে গেছেন।  আর তার স্বপ্ন বাস্তবায়নের আগামী দিনে জাতীয় পার্টির সর্বস্থরের নেতাকর্মীরা  ঐক্যবদ্ধ থেকে কাজ করবে।

এদিকে এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জাপার  পক্ষ থেকে  মিলাদ ও দোয়া মাহফিলে ও দিন ব্যাগী কোরান খতমের আয়োজন করা হয়। এছাড়া বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ তার বাস ভবনে,  জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বনানীর  জাপা চেয়ারম্যানের  কার্যালয়ে  ও প্রেসিডেন্ট পার্কে এরশাদ ট্রাস্টের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য গত বছরের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দিনটিকে শোক দিবস হিসেবে পালন করছে জাপার নেতাকর্মীরা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD