শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এশিয়া কাপের দল ঘোষণা, নেই মাহমুদ উল্লাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

আসন্ন এশিয়া কাপের জন‌্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দলে নতুন মুখ ওপেনার তানজিদ হাসান তামিম। তবে এই টুর্নামেন্টের জন্য বিবেচিত হননি অভিজ্ঞ ব্যাটার মাহমুদ উল্লাহ রিয়াদ।

মাহমুদ উল্লাহর পাশাপাশি এশিয়া কাপের দলে জায়গা হয়নি তাইজুল ইসলাম ও রনি তালুকদারের। এবারের এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট। প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। দলগুলো হলো পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তান।

বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও নাঈম শেখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD