মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

এশিয়ান কাপ আয়োজনে আগ্রহী পাঁচ দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

২০২৭ সালের এশিয়ান কাপ ফুটবল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ভারত, ইরান, কাতার, সৌদি আরব ও উজবেকিস্তান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, আগামী বছর এএফসি এশিয়ান কাপের ১৯তম আসরের আয়োজকের নাম ঘোষণা করা হবে। তবে এশিয়ান কাপ আয়োজনে অনেকেই আগ্রহ প্রকাশ করছে।

এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বলেন, এশিয়ান ফুটবল পরিবারের পক্ষ থেকে আমি আয়োজনের জন্য এগিয়ে আসা প্রতিটি সদস্য দেশকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে আমাদের খেলোয়াড়, দল, অফিসিয়াল ও সমর্থকদের জন্য বিশ্বমানের একটি আসর আয়োজনে তাদের সাপোর্ট কামনা করছি।

এশিয়ান কাপ আয়োজনে আগ্রহী পাঁচটি দেশের মধ্যে দুটি দেশ এর আগে দুইবার এই টুর্নামেন্ট আয়োজন করেছে। ১৯৫৬ সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল এশিয়ান কাপ। বর্তমান চ্যাম্পিয়ন কাতার ১৯৮৮ ও ২০১১ সালে এবং ইরান ১৯৬৮ ও ১৯৭৬ সালে এ টুর্নামেন্ট আয়োজন করেছিল।

প্রসঙ্গত,২০২২ সালের এশিয়ান কাপের যৌথ আয়োজক ভারত ও উজবেকিস্তান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD