শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ওজন কমাতে পানি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

শরীরকে সতেজ ও সুস্থ রাখতে পানি খাওয়া অত্যন্ত জরুরী। চিকিৎসকরা বলেন, দিনে অন্ততপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি খেতে। কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম মেনে পানি খেলেই রোগ বালাই থেকে দূরে থাকা যায়।

১) শরীরে অতিরিক্ত মেদ জমেছে? সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি খেয়ে নিন। পানিরতে লেবুর রসও দিতে পারেন। এক সপ্তাহেই দেখবেন মেদ কমবে ঝটপট।

২) অনেকেই সারা বছর ধরে সর্দি, কাশিতে ভুগে থাকেন। এমন হলে নিয়মিত গরম পানি খেতে পারেন। এতে সমস্যা দূর হবে সহজে।

৩) শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে গরম জল। নিয়মিত গরম পানি পান করলে বয়সকে আটকে রাখা যায়।

৪) ব্রন, ফুসকুরির সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্যও গরম পানি খুবই উপকারী৷ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গরম পানি পান করলে ব্রন-র সমস্যা থেকে রেহাই পাওয়া যায় ৷

৫) চুল পড়া, খুশকির মত সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে উষ্ণ পানি ৷ চুলের গোড়া শক্ত করতেও সাহায্য করে ৷

৬) মানসিক অবসাদে ভুগছেন ? উষ্ণ পানি এক চামচ মধু মিশিয়ে পান করুন ৷ দেখবেন ভালো বোধ করবেন ৷

৭) হজমের সমস্যা দূর করতেও সাহায্য করে গরম পানি।

এছাড়া গরম পানি হাতে পায়ে ব্যাথা হলে ব্যবহার করতে পারে। যারা ত্বকের সমস্যায় ভুগছেন, গরম পানিতে নিমপাতা ভিজিয়ে রাখুন। তারপর সেটা দিয়ে গোসল সেরে ফেলুন। দেখবেন উপকার পাবেন। দাঁত ব্যাথার সমস্যা থাকলে দিনে অন্তত ৩ বার গরম পানি দিয়ে মুখে ধুয়ে ফেলুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD