শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ওমান সাগরে ট্যাংকার জব্দ করল ইরান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
ওমান সাগরে ট্যাংকার জব্দ করল ইরান

ওমান সাগর থেকে ‘ওশেন কোই’ নামে একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরান। ট্যাংকারটিতে ইরানেরই তেল ছিল। তবে ইরানের তেল রপ্তানিকে বাধাগ্রস্ত করার অভিযোগে জাহাজটি জব্দ করেছে দেশটির নৌ সেনারা।

ইরানের সেনাবাহিনী আজ শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে বলেছে, বার্বাডোজের পতাকাবাহী জাহাজটি ইরানের তেল বহন করছিল।

কিন্তু ট্যাংকারটি আঞ্চলিক পরিস্থিতির সুযোগ নিয়ে ইরানের তেল রপ্তানিকে বাধাগ্রস্ত ও ক্ষতি করার চেষ্টা করছিল। কিন্তু কীভাবে এটি ক্ষতির চেষ্টা করছিল সেটি স্পষ্ট করেনি ইরান।

ট্যাংকারটি গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। এটিকে ইরানি নৌ সেনারা ওমান সাগর থেকে তাদের দক্ষিণাঞ্চলীয় উপকুলের দিকে নিয়ে গেছে। ট্যাংকারটিকে বিচারিক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা ফার্স নিউজ।

গতকাল রাতে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘর্ষ হয়। দুই দেশই একে-অপরের ওপর হামলা চালায়। এর একদিন পরই ইরান ট্যাংকার জব্দ করল। ওমান সাগর আরব উপসাগরকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এর প্রায় সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। যা এখন পর্যন্ত বন্ধ আছে। যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের মাধ্যমে সরু এ সামুদ্রিক পথটি খোলার চেষ্টা করলেও এতে ব্যর্থ হয়েছে।

সূত্র: রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD