শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

থালাপতি বিজয়কে নিঃশর্ত সমর্থন দিলো দুই দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
থালাপতি বিজয়কে নিঃশর্ত সমর্থন দিলো দুই দল

সরকার গঠনে থালাপতি বিজয়কে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছে তামিলনাড়ুর দুই বাম দল। তারা সেখানকার রাজ্যপালের কাছে দেওয়া চিঠিতে বলেছেন, সরকার গঠনের জন্য আমরা কোনো শর্ত ছাড়া টিভিকে-কে সমর্থন দিলাম।

সিপিআই এবং সিপিআই (এম) নামে এ দুটি বামপন্থি দল এবারের নির্বাচনে দুটি করে মোট চারটি আসনে জয় পেয়েছে। এরআগে থালাপতিকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছিল কংগ্রেস। তারা পেয়েছিল পাঁচটি আসন।

থালাপতির দলকে আজকেই আনুষ্ঠানিকভাবে আরও সমর্থন দিতে যাচ্ছে ভিসিকে নামে আরেকটি দল। ভিসিকে পেয়েছে চারটি আসন। ফলে মোট ছোট চারটি দলের সমর্থন পেয়ে এখন সরকার গঠন থেকে সামান্য দূরে রয়েছেন থালাপতি। আর সরকার গঠন করলে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন।

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। কাল শনিবার (৯ মে) তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।

নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে আজ শুক্রবার কলকাতায় বিজেপির নেতৃত্বাধীন সংসদীয় দলের বৈঠক হয়। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করেন বিজেপির সাবেক রাজ্য প্রধান দিলীপ ঘোষ।

এ বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। তাকে বৈঠকের প্রধান পর্যবেক্ষক হিসেবে রাখা হয়। আর উপ-পর্যবেক্ষক হিসেবে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চড়ন মাঝি।

শুভেন্দুকে সংসদীয় দলের মুখ্যমন্ত্রী নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মমতা ব্যানার্জির ১৫ বছরের শাসনামলের সমাপ্তি ঘটেছে।

গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটগ্রহণ হয়। এরপর ৪ মে ভোটগণনা হয়। এতে সেখানকার ২৯৪টি আসনের মধ্যে একক দল হিসেবে ২০৭টি আসনে জয় পায় বিজেপি।

সূত্র: এনডিটিভি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD