শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুলের কুলখানি সোমবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

সদ্যপ্রয়াত ওয়ালটন গ্রুপের পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহবুবুল আলম মৃদুলের কুলখানি সোমবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরের গোসাই জোয়াইরে কুলখানি অনুষ্ঠিত হবে। সেসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

তরুণ পরিচালক মাহবুব আলম মৃদুলের আকস্মিক মৃত্যুতে শোকাহত ওয়ালটন পরিবার। মরহুমের প্রতি শোক প্রকাশে গত শনিবার (২৩ জানুয়ারি) ওয়ালটন গ্রুপে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

রোববার (২৪ জানুয়ারি) দুপরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী ওয়ালটন কার্যালয়গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ালটন গ্রুপের সব অঙ্গপ্রতিষ্ঠানের সদস্যরা কালো ব্যাজ পরিধান করে প্রিয় পরিচালকের মৃত্যুতে শোক পালন করেন।

উল্লেখ্য, মাহবুব আলম মৃদুল গত ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন শুক্রবার বাদ জুমা মরহুমের গ্রামের বাড়িতে নামাজে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান। মাহবুব আলম মৃদুল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ওয়ালটন গ্রুপে পরিচালক হিসেবে যোগদানের পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার মেধার স্বাক্ষর রাখেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD