শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা টানা বর্ষণের পূর্বাভাস, ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা ২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু গণহত্যার কুশীলব ৮০ পুলিশ কর্মকর্তার বিদায় চূড়ান্ত

ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টির ফাইনালে টেক রিপাবলিক ও এসপিজেড অ্যাকুয়াটিকস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে শনিবার মুখোমুখি হবে টেক রিপাবলিক ও এসপিজেড অ্যাকুয়াটিকস। সিটি ক্লাব মাঠে দুপুর ১২টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে দেশের প্রথম ও একমাত্র টিভি চ্যানেল টি স্পোর্টস।

শুক্রবার একই মাঠে দুইটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে টেক রিপাবলিক ৬ উইকেটে লায়লা গ্রুপকে এবং দ্বিতীয় সেমিফাইনালে এসপিজেড অ্যাকুয়াটিকস ৪৬ রানে কেটুএম গ্রুপকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় টেক রিপাবলিক ও লায়লা গ্রুপ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে লায়লা গ্রুপ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান তোলে। জবাবে টেক রিপাবলিক ১৭.১ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়।

ওয়ালটন কিং অব দ্য ম্যাচ নির্বাচিত হন আব্দুর রহমান। ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আকরাম। ওয়ালটন সেরা ফিল্ডার নির্বাচিত হন অপূর্ব।

একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় এসপিজেড অ্যাকুয়াটিকস ও কেটুএম গ্রুপ। ম্যাচে ৪৬ রানে জয় পায় এসপিজেড অ্যাকুয়াটিকস। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে এসপিজেড অ্যাকুয়াটিকস ৫ উইকেটে ১৭৫ রান তোলে। জবাবে কেটুএম গ্রুপ সবকটি উইকেট হারিয়ে ১২৯ রানে গুটিয়ে যায়।

ওয়ালটন কিং অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফাইয়াজ বিন সাজ্জাদ। ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ নির্বাচিত হন তাসনিম তানিম। ওয়ালটন সেরা ফিল্ডার নির্বাচিত হন তনু।

সূত্র : রাইজিংবিডি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD