শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ : ডব্লিউএইচও বান্দরবানে রাবার বাগান থেকে অপহৃত ৬ শ্রমিক মুক্ত ইরান চুক্তি নিয়ে ‘তাড়াহুড়ো’ করতে চান না ট্রাম্প ভারতকে ট্রাম্পের ‘খোঁচা’, কড়া জবাব দিল দিল্লি জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি পুড়ে গেছে মুখ-ঠোঁট, প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে মোজতবার বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই : আমির খসরু জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব ভোক্তা পর্যায়ে পড়বে না: বাণিজ্যমন্ত্রী

কখনোই বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে এই ১০টি ভুল করবেন না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

গ্যাস সিলিন্ডার, বলা যায় এক চলন্ত বোমা। সেটা আপনার বাড়িতে থাকতে পারে আবার গাড়িতেও থাকতে পারে। এটা যে কতটা ভ’য়ঙ্কর তা হয়ত চকবাজার ট্রাজেডির পর নতুন করে বলার নেই।বর্তমানে গ্যাস সিলিন্ডার দুর্ঘ’টনা অনেকে বেড়ে গেছে।

এ ধরনের দুর্ঘ’টনা এড়াতে আমাদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। সচেতনতার মাধ্যমেই গ্যাস সিলিন্ডার দুর্ঘ’টনার পরিমাণ কমিয়ে আনা সম্ভব। চলুন দেখে নেয়া যাক এ ধরনের দুর্ঘ’টনা প্রতিরোধে আমাদের যা করতে হবে-

১) গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে রাবার পাইপটি থাকে, সেটিতে ‘বিএসটিআই’ ছাপ থাকা বাধ্যতামূলক। কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখু’ন। গ্যাসের পাইপটি যেন দৈর্ঘ্যে এক থেকে দেড় ফুটের বেশি লম্বা না হয়। সে ক্ষেত্রে পাইপ পরীক্ষার সময়ে অ’সুবিধা হবে।

২) রেগুলেটরের নজলটি যাতে পাইপ দিয়ে ভালো করে কভা’র করা থাকে, তা লক্ষ্য রাখু’ন। গরম বার্নারের সঙ্গে যাতে গ্যাসের পাইপ কোনোভাবে লেগে না থাকে, তা খেয়াল রাখু’ন।

৩) পাইপটি নিয়মিত ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন। কিন্তু ভুলেও সাবান পানি ব্যবহার করবেন না। ২ বছর পরপর অবশ্যই পাইপটি বদলে ফেলুন।৪) পরিষ্কার রাখার জন্য গ্যাসের পাইপটিকে কোনও রকমের কাপড় বা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে মুড়ে রাখবেন না। সে ক্ষেত্রে পাইপ ফেটে গেলে বা লিক হলে ধ’রা পড়বে না।

৫) গ্যাস লিক হচ্ছে বুঝতে পারলে বাড়ির কোনও ইলেক্ট্রিক অ্যাপ্লায়েন্স অন করবেন না। ওভেন, রেগুলেটর বন্ধ করে দরজা-জানালা খুলে দিন।৬) গ্যাস লিক করার পরে যদি কিছুক্ষণের মধ্যে গন্ধ আসা বন্ধ না হয়, তাহলে গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিস বা হেল্পলাইন নম্বরে ফোন করুন। সিলিন্ডার থেকে রেগুলেটর আলাদা করে দিয়ে সিলিন্ডারের মুখে সেইফটি ক্যাপও পরিয়ে দিতে পারেন।

৭) খালি সিলিন্ডার থেকে গ্যাসের রেগুলেটর খোলার সময় আশপাশে কোনও মোমবাতি বা প্রদীপ জাতীয় জিনিস যাতে না জ্বলে, তাও খেয়াল রাখু’ন।৮) একটি ঘরে দু’টি সিলিন্ডার রাখার জন্য অন্তত ১০ বর্গফুট জায়গা থাকা জরুরি। এমন জায়গায় সিলিন্ডার রাখবেন না, যেখানে সহ’জেই তা অ’তিরিক্ত গরম হয়ে যেতে পারে।৯)সিলিন্ডারের ওপরে কখনোই কোনও কাপড়, বাসন ইত্যাদি রাখবেন না।

১০) গ্যাসের ওভেনটি সব সময়ে সিলিন্ডারের অন্তত ছয় ইঞ্চি ওপরে রাখু’ন। ওভেনের ওপর যাতে সরাসরি হাওয়া না লাগে, সেদিকেও লক্ষ্য রাখু’ন।একটা বিষয় অবশ্য গুরুত্ব সাথে বিবেচনা করবেন যে ব্যবসায়ীদের দোকানের সামনে আনার পর ট্রাক থেকেই রাস্তায় জো’রে জো’রে ফেলা হয় গ্যাস সিলিন্ডার। অথচ এভাবে গ্যাস সিলিন্ডার ফেলা বি’স্ফোরণ বা অ’গ্নিকা’ণ্ডের অন্যতম কারণ।

বাসা-বাড়িতে সিলিন্ডার থাকলে কী’ করা যাবে আর কী’ করা যাবে না, তাও জানেন না অনেকে। তাই অবশ্যই নিজে জানুন এবং অন্যকে জানান। আপনার একটা ভূল হয় অসংখ্য মৃ’ত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। আপনি ও আপনার পরিবার সর্বদা নিরাপদে এটাই আমাদের কাম্য।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD