শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

কমনওয়েলথ টি-টোয়েন্টি দলে নেই জাহানারা, অধিনায়ক নিগার সুলতানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

মালয়েশিয়ায় আইসিসি কমনওয়েলথ গেমস বাছাইপর্ব-২০২২ এর জন্য নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য ১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে ওয়ানডে দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে।

দলে জায়গা হয়নি ইনফর্ম পেসার জাহানারা আলমের। নুজহাত তাসনিয়া এবং খাদিজা-তুল কুবরার সঙ্গে জাহানারাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

এদিকে বাংলাদেশ নারী দলের সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক ছিলেন সালমা খাতুন। তবে কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে তাকে দলে রাখা হলেও কেড়ে নেয়া হয়েছে নেতৃত্ব।

দল ঘোষণার পর বাংলাদেশ নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম বলেছেন, “এ প্রতিযোগিতার জন্য একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড রয়েছে। আমাদের নির্দিষ্ট কিছু মানদণ্ড অনুসারে খেলোয়াড় বাছাই করা হয়েছে। আমি মনে করি, এ ইভেন্টটি কিছু উদীয়মান প্রতিভাবান ক্রিকেটারকে সুযোগ দেওয়ার জন্যও একটি ভালো মঞ্চ। কারণ, আমাদের ভবিষ্যতের জন্যও পরিকল্পনা করতে হবে।”

কমনওয়েলথ গেমস বাছাইপর্বে বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার শুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মেঘলা এবং সুরাইয়া আজমীম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD