শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :

কমলাপুর রেলস্টেশনে ইয়াবাসহ একজন আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ইয়াবাসহ মোহাম্মদ রফিক (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে কমলাপুর থানা পুলিশ। তার কাছ থেকে পাঁচ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার রাতে কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে প্লাটফর্ম থেকে ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আটক রফিকের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার দেউলিয়া পাড়ায়। তার বাবার নাম মোহাম্মদ ইউসুফ। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রি ও সরবরাহের জন্য ঢাকায় নিয়ে আসছিলেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD