শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনাকালের প্রথম সেঞ্চুরিয়ান সিবলি, দ্বিতীয় স্টোকস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে নাম লেখালেন ইংলিশ ওপেনার ডম সিবলি। কিছুক্ষণ পর সেঞ্চুরি হাঁকিয়ে দ্বিতীয় স্থানটি দখলে নেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক বেন স্টোকস।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর পর ক্রমেই সেঞ্চুরির দিকে ছুটছিলেন সিবলি। আগের দিন ৮৬ রানে অপরাজিত থাকা সিবলি প্রথম সেশনেই কাঙ্ক্ষিত তিন অংকের দেখা পেয়ে যান।

ইংলিশদের জার্সিতে মাত্র অষ্টম টেস্ট খেলতে নামা সিবলির এটি দ্বিতীয় সেঞ্চুরি। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরির তালিকায় সিবলির সেঞ্চুরি পঞ্চম স্থানে আছে। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরির রেকর্ড সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইনের (১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪৩ বলে)।

শুক্রবার (১৭ জুলাই) সিবলি ও স্টোকস মিলে সকালের সেশনে ইংলিশদের উইকেট হারানো থেকে রক্ষা করেন। লাঞ্চের আগেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন সিবলি। আগেরদিন ৫৯ রানে অপরাজিত থাকা স্টোকস লাঞ্চের আগ পর্যন্ত ৯৯ রান নিয়ে অপরাজিত থাকেন। এরপর দ্বিতীয় সেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই করোনাকালে সেঞ্চুরি হাঁকানো মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখান এই অলরাউন্ডার।

স্টোকসের এটি ১০ম টেস্ট সেঞ্চুরি। ২৫৫ বলে ১০ বাউন্ডারি আর এক ছক্কায় সাজানো এই ইনিংস। চতুর্থ উইকেট জুটিতে সিবলিকে নিয়ে ২০০-এর বেশি রানও যোগ করেন তিনি। শুরুতে ধীরে চলো নীতি অনুসরণ করলেও সময়ের সঙ্গে সঙ্গে আগ্রাসী হয়ে উঠেন স্টোকস।

ইংল্যান্ড যখন নিয়মিত অধিনায়ক জো রুটের উইকেট হারিয়ে (৮১ রানে ৩ উইকেট) ধুঁকছে, সেসময় ক্রিজে নামের তিনি। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য আগের ম্যাচে খেলেননি রুট। তার বদলে ইংলিশদের নেতৃত্ব দেন স্টোকস। ম্যাচটি হেরে যায় স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভিন্নরূপে দেখা দিয়েছে ইংলিশরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৩৩৮ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। ১২০ রান নিয়ে অপরাজিত আছেন সিবলি এবং ১৫২ রান নিয়ে ব্যাট করছেন স্টোকস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD