শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন নায়ক হেলাল খানের বাবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘হাছন রাজা’ খ্যাত নায়ক হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। হেলাল খানের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড গুড সামারিটান হাসপাতালে করোনার চিকিৎসা নেয়াকালীন গত ২৫ এপ্রিল দিবাগর রাত ১টা ১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন হেলাল খানের বাবা।

এর আগে নায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান তার বাবা করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, ‘আমার বাবা মৌলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।’

বাবার জন্য দোয়া চেয়ে হেলাল খান সেই পোস্টে আরও জানান, তার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।

এদিকে হেলাল খানের পিতৃবিয়োগের খবরে শোক প্রকাশ করেছেন সিনেমাপাড়ার মানুষেরা। সবাই বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD