শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় অন্তঃসত্ত্বা ম্যাজিস্ট্রেটের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

বরিশাল শেরে বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক নারী ম্যাজিস্ট্রেট মারা গেছেন।

বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় সানিয়া আক্তার নামের ২৯ বছর বয়সী ওই ম্যাজিস্ট্রেটের মৃত্যু হয়।

সানিয়া আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গত ১২ জুলাই করোনা আক্রান্ত হন। তারা স্বামী কে এইচ এম ইমরানুর রহমান একই আদালতের ম্যাজিস্ট্রেট। তিনিও করোনায় আক্রান্ত।

বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন শেরে বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রধান সমন্বয়ক ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান।

ডা. এস এম মনিরুজ্জামান জানান, সানিয়া আক্তার ও তার স্বামী কে এইচ এম ইমরানুর রহমানকে গত ১২ জুলাই ঝালকাঠীতে র‌্যাপিট অ‌্যান্টিজেন টেস্ট করলে তারা উভয়ই করোনা পজেটিভ হন। কে এইচ এম ইমরানুর রহমানের শারীরিক অবস্থায় ভাল থাকলেও তার সানিয়া আক্তার খুবই অসুস্থ ছিলেন। তাকে ওই দিনই ঝালকাঠী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ১৬ জুলাই রাত ৭টা ৩০ মিনিটে শেরে বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকাল সাড়ে ১০টায় মারা যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD