শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় আক্রান্ত রাজস্থান রয়ালসের কোচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : গোটা আইপিএলকে বায়োসিকিউর প্রটোকলের মধ্যে রেখেই শুরু হচ্ছে ১৩তম আসর। সেটিও আবার দেশে নয়, সংযুক্ত আরব আমিরাতে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় দলগুলোকে রাখা হবে করোনা সংক্রমণ থেকে বাঁচতে।

এরিমধ্যে শুরু হয়েছে ক্রিকেটার স্টাফ ও সংশ্লিষ্টদের করোনা পরীক্ষা। তাতেই করোনার অস্তিত্ব মিলেছে রাজস্থান রয়ালসের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিকের শরীরে।

রাজস্থান রয়ালস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ইয়াগনিকের করোনা আক্রান্তের খবরটি। এই সময়ে তিনি নিজ শহর উদয়পুরে আছেন। করোনায় আক্রান্ত হবার কারণে যোগ দিতে পারছেন না মুম্বাইয়ে দলের সঙ্গে।

করোনা আক্রান্ত ইয়াগনিক টুইটারে জানিয়েছেন, আমি করোনায় আক্রান্ত হয়েছি। গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন তারা দয়া করে পরীক্ষা করান।

যদিও ইয়াগনিক ছাড়া বাকীদের করোনা নেগেটিভ এসেছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রটোকল অনুযায়ী কোয়ারেন্টিন শেষে ইয়াগনিককে দেশে আরও দুইবার করোনা পরীক্ষা করতে হবে।

এই দুইবারের পরীক্ষায় নেগেটিভ আসলে যোগ দিতে পারবেন দলের সঙ্গে, আরব আমিরাত গিয়ে৬দিন আইসোলেশনে থাকার পর আরও ৩বার পরীক্ষা দিতে হবে তাকে।

ইয়াগনিক শুধু রাজস্থানের কোচই নয়, এই দলের হয়ে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন আইপিএলে। এছাড়া ২০১৩ সালে রাজস্থানের হয়ে অংশ নিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতেও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD