শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জিলকদ মাসের চাঁদের ছবি প্রকাশ করল আমিরাত এখন পর্যন্ত ৩৭,৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে : মাহদী আমিন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে: ট্রাম্প এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ দিন- রাত লাইন ধরেও তেল মেলে না!

করোনায় আমেরিকায় ২০ হাজার মানুষের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ তাণ্ডব চলছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে দেশটিতে আরও ১ হাজার ৭১৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৬ জনে।

এতে প্রথমবারের মতো কোনো দেশে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ২৬ হাজার ৪৬৭ জন আক্রান্ত হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ৩৪৩ জনে।

এদিকে, মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৬৮ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬১৯ জনের প্রাণ গেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ২৭১ জন।

মৃত্যুর হিসেবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৭ জন।

মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৩৫ জনের। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬৫৪ জনে।

মৃত্যু তালিকায় ফ্রান্সের পরের অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৮৭৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৯৯১ জন।

এদিকে জার্মানিতে ১ লাখ ২৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও দেশটিতে মাত্র ২ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে গোটাবিশ্বে এখন পর্যন্ত ১৭ লাখ ৭৩ হাজার ৩০১ জন মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ১ লাখ ৮ হাজার ৪৭৭ জনের। হিসাব অনুযায়ী, প্রতি ১৬ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ৪ লাখ ১ হাজার ৪৯৮ জন। হিসেব অনুযায়ী এখন পর্যন্ত প্রতি চারজনের একজন করে সুস্থ হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD