শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

করোনায় তারিনের নানা উদ্যোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

 

ছোট পর্দার প্রিয়মুখ তারিন জাহান। অভিনয় দিয়ে কয়েক দশক ধরেই মাতিয়ে রেখেছেন তিনি। বর্তমানে খুব একটা নিয়মিত নন। মাঝেমধ্যই দেখা দেন নাটক-টেলিছবি ও বিজ্ঞাপনে। অন্য সবার মতই করোনাভাইরাসের প্রকপের এই দিনে ঘরবন্দি হয়ে সময় কাটাচ্ছেন তিনি। তবে করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছেন নিয়মিত।

বাংলাদেশ টেলিভিশনে তার অংশগ্রহণে একটি তথ্যচিত্র নিয়মিত প্রচার হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে করোনা থেকে বাঁচতে মানুষকে সচেতন করে চলেছেন তিনি। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সচেতনতার কাজ করেছেন এরই মধ্যে। শিগগিরই প্রচারে আসবে এটি।

তারিন জাহান আরও কিছু সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। অসহায় ও দুস্থ নাচের শিল্পীদের সাহায্য করার জন্য কয়েকজন নাচের শিল্পীকে সঙ্গে নিয়ে ফান্ড গঠন করছেন তিনি। লায়লা হাসান, ইভান শাহরিয়ার সোহাগও আছেন এই উদ্যোগের সঙ্গে। এছাড়া অভিনয়শিল্পী সংঘের হয়েও সংগঠনের ফান্ড গঠনের কাজেও সহায়তা করছেন।

তারিন জাহান বলেন, ‘নিজের ঘরেই অবস্থান করছি। ঘরে বসেই সব কাজ করার চেষ্টা করছি। আমি মনে করি সবাই যদি নিজ থেকে সচেতন হোন তাহলে এ সংকট আমরা কাটিয়ে উঠতে পারব। আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন করোনাভাইরাস থেকে আমাদের রক্ষা করেন।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD