বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

করোনায় নিজের গ্রামের মানুষের পাশে মাহফুজ আহমেদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও নাট্য প্রযোজক মাহফুজ আহমেদ। করোনাভাইরাসের প্রভাবে চারদিকে যখন নিম্ন আয়ের মানুষেরা অসহায় দিনযাপন করছেন তখন তিনি বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।

করোনায় মহামারীর এই মুহূর্তে নিজের গ্রামের মানুষদের পাশে দাঁড়িয়েছেন এ অভিনেতা। নিজস্ব অর্থায়নে তিনি এ ত্রাণ সহায়তা দিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

তার এই উদ্যোগকে সফল করার কাজে সহযোগিতা করছেন তারই গ্রামের কিছু মানুষ। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার অভাবগ্রস্ত মানুষের মধ্যে এই ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।

এর জন্য আগে চিহ্নিত করা হচ্ছে অসহায়দের। তারপর তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দেয়া হচ্ছে। পুরো কাজটি ঢাকা থেকে সমন্বয় করছেন মাহফুজ আহমেদ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গোটা বিশ্বই আজ এক কঠিন এক সংকটের মধ্যে পতিত হয়েছে। আমাদের দেশেও ভয়ংকর হয়ে উঠেছে করোনা। এ থেকে কীভাবে, কবে মুক্তি পাব তা আল্লাহ ছাড়া আর কেউই জানেন না।

এরই মধ্যে সারা দেশেই মানবিক বিপর্যয় নেমে আসছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ অর্থকষ্টের কারণে খাবার সংকটে ভুগছেন। খুবই আশার কথা হলো সামর্থ্যবানরা এগিয়ে এসেছেন তাদের সহায়তায়। আমিও আমার গ্রামে ত্রাণ সহায়তা চালাচ্ছি।

যেহেতু যোগাযোগ বন্ধ, তাই সেখানে গ্রামে যাওয়ার কোনো সুযোগও নেই। প্রতিদিনই খোঁজ নিচ্ছি। আমার পরিচিতদের দিয়ে ত্রাণ দিচ্ছি। সফলভাবেই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। যতদিন এই পরিস্থিতি থাকবে ঠিক ততদিনই এ কার্যক্রম পরিচালনা করার ইচ্ছা আছে।’

অন্যদিকে টিভি নাট্য সংগঠনগুলোর সহায়তা কার্যক্রমেও অংশ নিয়েছেন এই অভিনেতা। এখানে অর্থ অনুদান দেয়ার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে তার অংশগ্রহণ রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD