শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

করোনায় বাহরাইনে ৭০ বাংলাদেশির মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

কূটনৈতিক প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাহরাইনে এ পর্যন্ত ৭০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে গত মে মাসেই ৩২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুন) বাহরাইনের মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

মানামার বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বাহরাইনে প্রতিদিন হাজার হাজার নাগরিক ও প্রবাসী করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনায় মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। এই অবস্থায় বাহরাইন সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস। এছাড়া বাহরাইনে বসবাসরত প্রবাসীদের বিনামূল্যে টিকা দিচ্ছে দেশটির সরকার।

মানামায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি কর্মীদের টিকা নেওয়ার জন্য অনুরোধ করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD