শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় বিএনপি মেয়র প্রার্থীর মৃত্যু, মেয়র পদে নির্বাচন স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

প্রথম ধাপে অনুষ্ঠেয় গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী মো. শহিদুল্লাহ শহিদ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। আজ বুধবার সকাল ১১টা ২০ মিনিটে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে আগামী ২৮ ডিসেম্বর শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণার মধ্য দিয়ে এই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে নির্ধারিত সময়েই (২৮ ডিসেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বিকেলে গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ গণবিজ্ঞপ্তির মাধ্যমে মেয়র পদে নির্বাচন স্থগিত করেন।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন বলেন, করোনা সংক্রমিত হয়ে রাজধানীর উত্তরায় হাই কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন শহিদুল্লাহ শহিদ। অবস্থার অবনতি হলে গত সোমবার তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

গাজীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বেপারী জানান, শহিদুল্লাহ শহিদ অ্যাজমা, যক্ষ্মা বা টিবি লিম্ফেডিনাইটিস ও ডায়াবেটিসে ভুগছিলেন। চিকিৎসায় যক্ষ্মা থেকে সেরে ওঠেছিলেন তিনি। তফসিল ঘোষণার পর জেলা, উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় মেয়র পদে শহিদুল্লাহ শহিদকে মনোনীত করে তাঁর নাম দলটির কেন্দ্রে পাঠায়। এরই মধ্যে তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। পরে দলের কেন্দ্র থেকে মনোনয়ন পাওয়ার পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর পক্ষে বিএনপি নেতারা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। গত ৩ ডিসেম্বর বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়পত্র বৈধ বলে ঘোষণা করেন।

গত ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শ্রীপুর পৌরসভা নির্বাচনেও বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী ছিলেন শহিদুল্লাহ শহিদ।

শহিদুল্লাহ শহিদ শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মৃত ইয়াকুব আলী মাস্টারের ছেলে। তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আজ বাদ এশা মাওনা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার পর পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

মেয়র পদে নির্বাচন স্থগিত

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ কালের কণ্ঠকে জানান, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা আইন ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ভোটগ্রহণের আগে বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী মারা গেলে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট পৌরসভার সংশ্লিষ্ট পদের নির্বাচন কার্যক্রম গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত করেন। তাই আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় এই পৌরসভার নির্বাচনে মেয়র পদে নির্বাচন বাতিল করা হয়েছে। তবে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD