শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

করোনায় বিধ্বস্ত ভারতে আবারও বেড়েছে মৃ’ত্যুর সংখ্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় ভারতে গত দুদিন মৃত্যু কিছুটা কমে এলেও আবারও বেড়েছে প্রাণহানি। গেল ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৮২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৪৭৬ মানুষ। তবে আক্রান্ত নিম্নগামী।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবারের আগে একদিনে মৃত্যু ছিল ২ হাজার ৭৩২। গত দুদিনের তুলনায় শেষ একদিনে দেশটিতে করোনায় মৃত্যু বেড়েছে।

ভারতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ২০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে দুই লাখ ২৭ হাজার ৩৪৪টি নমুনা পরীক্ষা করা হয়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৩৩ লাখ ১১ হাজার ৮০১ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ২৭ হাজার ১৭৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩৩২ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD