শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় ভাই-ভাবি-বোনের মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু তিতাস উপজেলা প্রকৌশলীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

কুমিল্লার তিতাস উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান ডেঙ্গু জ্বরে মৃত্যুবরণ করেছেন। আজ রবিবার দুপুরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সদরে।

গত জানুয়ারি মাসে প্রকৌশলী ওবাদুর রহমান তিতাস উপজেলার যোগদান করেন। তিনি যোগদানের পর নিষ্ঠা ও সততার সঙ্গে তিতাস উপজেলা বিভিন্ন রাস্তা ঘাট সেতু কালভার্টের কাজ সম্পন্ন করেন।

তিতাস উপজেলা প্রশাসন ও তার পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান তিন চার দিন আগে জ্বরে ভুগছিলেন। পরে চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক তাকে করোনা ও ডেঙ্গু জ্বরের পরীক্ষা দেন। পরীক্ষার পর তার শরীরের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। গত দুই দিন আগে ঢাকায় চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি হন। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, এক মাসের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তার আপন বড় ভাই, বড় ভাবি ও আপন বড় বোন মৃত্যুবরণ করেন। এই মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অবশেষে পরিবারের একমাত্র উপার্জনক্ষম প্রকৌশলী ওবায়দুর রহমানও চিরবিদায় নিলেন।

তার মৃত্যুতে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী ও সাধারণ সম্পাদক মহাসিন উপজেলার সকল কর্মকর্তাগণ শোক প্রকাশ করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD