সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :

করোনায় মারা গেলেন সৌদি প্রিন্স!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

 

সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল আব্দুল আজিজ আল সৌদ নামে এক সৌদি প্রিন্স মারা গেছেন। বলা হচ্ছে, মরণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন তিনি। সৌদি রয়াল কোর্ট তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও কারণ জানায়নি।

তার মৃত্যুর একদিন পরেই রাজপরিবারের চিকিৎসকদের একটি সূত্র জানায়, অনেকেই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ হাসপাতালে না গিয়ে নিজ প্রাসাদে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল আব্দুল আজিজ আল সৌদের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি। তবে তার মৃত্যুর কোনো কারণ উল্লেখ করেনি তারা। বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি রাজ পরিবারের ১৫০ জন রাজপুত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

তবে এই তথ্যের সঙ্গে একমত নন দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান তুর্কি আল-ফয়সাল। তিনি বলেন, রাজ পরিবারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ জন হতে পারে।

দ্য সান বলছে, সৌদি আরবে করোনাভাইরাসের পরিস্থিতি বেশ নাজুক। দেশটির চিকিৎসক ডক্টর নেজার বাহাব্রি বলেন, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ১ হাজার ২০০ জন রোগীকে দেশটির বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। বিশেষ করে জেদ্দা ও রাজধানী রিয়াদের অবস্থা বেশ বেশ খারাপ।

তিনি বলেন, ঈদ-উল-ফিতরের কারণে সৌদিতে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কারণ আমি যাদের চিকিৎসা দিচ্ছি, তাদের লক্ষণ ঈদের আগে বা পরেই দেখা দিতে শুরু করে।

এখন পর্যন্ত সৌদি আরবে প্রাণঘাতী এই ভাইরাসে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছে সাত শতাধিক মানুষ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD