শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত বাড়লো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
1

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৫১১ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৯৬ হাজার ৩৪৬ জন।

এর আগে বৃহস্পতিবার (২৭ মে) ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল ২২ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ২৯২ জন।

শুক্রবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত আসছে…

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD