নন্দিত অভিনেত্রী ববিতা করোনা আক্রান্ত হয়ে চারদিন হাসপাতালে ছিলেন। সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন অভিনেত্রীর ছোট বোন অভিনেত্রী চম্পা।
চম্পা জানান, কয়েক দিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলেন ববিতা। জ্বর ছিল না, তবে অস্বস্তি লাগছিল। এরপর পরীক্ষা–নিরীক্ষা শেষে জানতে পারেন করোনা পজিটিভ হওয়ার খবরটি। কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। ১৮ জুলাই ববিতাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
তিনি বলেন, ‘এমনিতে দেশের সার্বিক অবস্থা ভালো নয়। এর মধ্যে আপার করোনায় আক্রান্তের খবরে আমরা ঘাবড়ে যাই। একা মানুষ, কীভাবে কী করবে, বুঝে উঠতে পারছিলাম না। তারপর বড় আপা ও আমরা মিলে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিই। টানা চার দিন থাকার পর করোনা নেগেটিভ রেজাল্ট আসে।’
১৮ জুলাই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ববিতাকে। টানা চার দিন থেকে মেলে ছুটি। বর্তমানে বাসায় আছেন অভিনবেত্রী। বলে রাখা প্রয়োজন, এর আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন ববিতা।